কামরাঙ্গীরচরে পলিথিন কারখানায় আগুন

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৭:০৪

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কামরাঙ্গীরচরের কয়লারঘাট এলাকার ওই কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ওই পলিথিন কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

ইত্তেফাক/ইউবি