পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞায় রাশিয়া যে কোণঠাসায় অবশেষে তা স্বীকার করলেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) তিনি বলেন,'পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার কারণে রাশিয়া তিন দশকের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি।' রয়টার্সের এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তবে রুশ প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনীতি থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করতে বিদেশিদের চেষ্টা ব্যর্থ হবে।
এছাড়া মিখাইল মিশুস্তিন জানান, এই পরিস্থিতি নতুন ব্যবসার সুযোগের জায়গা করে দিয়েছে কারণ বিদেশি কোম্পানিগুলো রাশিয়া ছেড়েছে। এতে অন্যদের জন্য জায়গা তৈরি হবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ কারণে পশ্চিমা বিশ্ব এর পর রাশিয়াকে 'নিষেধাজ্ঞার বন্যায়' ভাসিয়ে দিয়েছে।

ফের রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও মিত্রদের