প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কারের জন্য প্রতিবেদন আহ্বান

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৮:১৯

তামাক নিয়ন্ত্রণ বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতায় উৎসাহ প্রদানের লক্ষে প্রজ্ঞা ২০১১ সাল থেকে ‘তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার’প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ‘প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার-২০২২’ প্রদানের লক্ষে আগ্রহী সাংবাদিকদের কাছ থেকে নিম্নোক্ত শর্তে তামাক নিয়ন্ত্রণ বিষয়ে প্রতিবেদন আহ্বান করেছে।

এ বছর পুরস্কার প্রদানের বিষয়- ‘তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইন, ২০০৫  শক্তিশালীকরণ’। দুইটি বিভাগে (প্রিন্ট/অনলাইন এবং টেলিভিশন) মোট চারটি  পুরস্কার প্রদান করা হবে। বিজয়ীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও ৫০ হাজার টাকা প্রদান করা হবে।

বাংলাদেশের দৈনিক পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকবৃন্দ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

  • ১ মে ২০২১ থেকে  ২০২২ সালের ৭ মের মধ্যে বাংলাদেশের দৈনিক পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলে নিজ নামে প্রতিবেদন প্রকাশিত হতে হবে। টেলিভিশন প্রতিবেদনের ক্ষেত্রে প্রতিবেদন প্রচারের তারিখ অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
  • একজন অংশগ্রহণকারী শুধু একটি বিভাগে প্রতিবেদন জমা দিতে পারবেন। একই বিষয়ে প্রকাশিত ধারাবাহিক প্রতিবেদন একক প্রতিবেদন হিসেবে বিবেচিত হবে এবং সেক্ষেত্রে ধারাবাহিক প্রতিবেদন এক সঙ্গে জমা দিতে হবে।
  • প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে প্রকাশিত প্রতিবেদনসহ এক কপি মূল পত্রিকা এবং টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনটির একটি সিডি/ডিভিডি জমা দিতে হবে। সংবাদ সংস্থা/অনলাইন সংবাদমাধ্যমের ক্ষেত্রে প্রতিবেদনটি সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক প্রত্যায়িত হতে হবে।

আগ্রহী সাংবাদিকদের জীবন বৃত্তান্তসহ প্রজ্ঞা, বাড়ি-৬ (চতুর্থ তলা), মেইন রোড-৩, ব্লক-এ, সেকশন-১১, মিরপুর, ঢাকা-১২১৬ এই ঠিকানায় আগামী ১৫ মের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে প্রতিবেদন পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে।