কুমারখালীতে লুঙ্গির নকল লেবেল উদ্ধার

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ২১:২০

কুষ্টিয়ার কুমারখালী থেকে শাহ্ আমানত লুঙ্গিসহ বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ নকল লেবেল উদ্ধার করেছে সিআইডি। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালী কাপড়ের হাটের কাছে একটি দোকানে অভিযান চালায় সিআইডি। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি ইন্সপেক্টর হারুন অর রশীদ।

সেখানে শাহ্ আমানত লুঙ্গীর নকল লেবেল বিক্রির সময় ব্যবসায়ী মো. আরজুকে আটক করে সিআইডি। শাহ্ আমানত লুঙ্গীসহ বিভিন্ন কোম্পানির অন্তত ২০ হাজার নকল লেবেল পাওয়া যায় তার কাছে। 

অভিযান পরিচালনাকারী সিআইডি ইন্সপেক্টর হারুন অর রশীদ বলেন, এসব লেবেল সাধারণ কাপড়ের গায়ে লাগিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছে একটি চক্র। তদন্ত করে এর সঙ্গে কারা কারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। 

ইত্তেফাক/এএইচপি