ফ্যাশন চাহিদায় দেশীয় পোশাক নিয়ে এলো কালার ক্রিয়েশন

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০৭:৪৩

'গুণে অনন্য, স্বদেশী পন্য' এই স্লোগানে ২০১৮ সাল থেকে কুমিল্লার ঐতিহ্যবাহী বাটিককে বর্তমান ফ্যাশন এর হালে তরুণীদের বৈচিত্রময় পোশাক নিয়ে কাজ করে যাচ্ছে কালার ক্রিয়েশন। রুচিশীল ডিজাইন এবং ক্রেতাদের চাহিদামতন ডিজাইনে পোশাক তৈরীর সুযোগ থাকায়  ইতিমধ্যে ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে প্রতিষ্ঠানটি। 

ক্রেতাদের পছন্দকে প্রাধান্য দিয়ে কালার ক্রিয়েশন তাদের পোশাকে এনেছে বৈচিত্রতা ও আধুনিকতার ছাপ। দেশ ছাড়িয়ে বিদেশেও বাঙালি ক্রেতাদের নিকট পৌঁছে যাচ্ছে তাদের পোশাক।

কালার ক্রিয়েশন  কর্তৃপক্ষের মতে, রুচিশীল ডিজাইন আর আরামদায়ক কাপড়ের জন্য কুমিল্লার ঐতিহ্যবাহী বাটিক অতুলনীয়। কালার ক্রিয়েশন দেশীয় এই বাটিক পোশাককে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে।

কালার ক্রিয়েশনের পোশাকে মডেল হয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা

কালার ক্রিয়েশন-এ প্রাপ্ত পোশাকগুলোর গুণগত মান নিশ্চিতের ব্যাপারে কোনো ছাড় নয়— এমনটাই বলছেন তারা। আসন্ন ঈদ উপলক্ষ্যে বাটিকের মেয়েদের পোশাক, কূর্তি,পাঞ্জাবি এবং পরিবারের সবার সাথে মিলিয়ে একই রকম পোশাক এর সমাহার থাকবে কালার ক্রিয়েশন-এ।

কালার ক্রিয়েশন থেকে পোশাক কিনতে চাইলে ভিজিট করতে হবে তাদের ফেসবুক পেজ। পোশাক অর্ডার করার পর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তা ক্রেতার কাছে পাঠিয়ে দেওয়া হবে।

ইত্তেফাক/এসটিএম