বুচার চেয়ে বোরোদিয়াঙ্কার পরিস্থিতি ‘ভয়ঙ্কর’: জেলেনস্কি

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১০:১০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বুচায় রুশ বাহিনী যে বর্বরতা চালিয়েছে তার চেয়েও ‘ভয়ঙ্কর’ পরিস্থিতি বিরাজ করছে বোরোদিয়াঙ্কায়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

জেলেনস্কি বলেন, বুচা থেকে বোরোদিয়াঙ্কা প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) দূরে অবস্থিত। শহরটিতে রুশ বাহিনী অনেক বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) স্থানীইয় সময় গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জেলেনস্কি এসব কথা বলেন বলেন।

তিনি বলেন, বোরোদিয়াঙ্কা থেকে রুশ সৈন্যরা চলে গেছে। সেখানে যখন ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শুরু হয়েছে, তখনই অনেক ভয়ঙ্কর চিত্র সামনে আসছে।

ইউক্রেনের প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করা হবে উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, প্রতিটি লুটেরা, ধর্ষক এবং খুনিকে খুঁজে বের করা হবে। বুচায় বিশ্ব যা ঘটতে দেখেছে, এটি স্পষ্ট যে রাশিয়া মানবাধিকার ‘মান্য করে না’

ইত্তেফাক/টিআর