বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)বলেছে, ইউক্রেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর শতাধিক হামলার খবর নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বার্তা সংস্থা এএফপি'র প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ মারিওপোল নগরীতে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও।
ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউক্রেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর এ পর্যন্ত ১০৩টি হামলার ঘটনা যাচাই করেছে ডব্লিইএইচও। এসব হামলায় ৭৩ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। যাদের মধ্যে স্বাস্থ্য কর্মী ও রোগি রয়েছেন। এ ধরনের হামলাকে একটি ‘ভয়ানক মাইলফলক’।
এএফপি জানায়, নিশ্চিত করা এসব হামলার মধ্যে ৮৯টি ঘটে স্বাস্থ্যসেবা সংক্রান্ত স্থাপনার ওপর এবং বাকি হামলার বেশির ভাগই অ্যাম্বুলেন্সসহ পরিবহণ সেবা লক্ষ্য করে চালানো হয়।
ডব্লিউএইচও প্রধান বলেন, ‘স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর এমন অব্যাহত হামলার আমরা নিন্দা জানাই। এসব হামলা ‘আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের সামিল।’
