ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার কয়লা এবং ইইউ ব্লকের বন্দরসমূহে রাশিয়ান জাহাজের ওপর নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে। রাশিয়ার জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইউরোপীয় দেশগুলো এই প্রথমবারের মতো রুশ জ্বালানি খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।
ইউরোপীয় কাউন্সিলের ফরাসি প্রেসিডেন্সির এক কর্মকর্তা বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পঞ্চম দফার এই নিষেধাজ্ঞাগুলো ‘খুবই গুরুত্বপূর্ণ’। এই রফতানি নিষেধাজ্ঞা প্যাকেজে মধ্যে উচ্চ প্রযুক্তির পণ্যসহ রাশিয়ার ১০ বিলিয়ন ইউরো রফতানির উপর কার্যকর হবে এবং অনেকগুলোতে রুশ ব্যাংকের সম্পদ ফ্রিজিং হবে।
নিষেধাজ্ঞা ছাড়াও ইইউ ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য ৫০০ মিলিয়ন ইউরো অর্থায়নের প্রস্তাব সমর্থন করেছে। এতে ইউক্রেনে মোট বরাদ্দ দাঁড়াবে ১৫০ কোটি ইউরো।
ইউক্রেনে মস্কোর যুদ্ধ প্রচেষ্টার অর্থায়ন বন্ধ করতে ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার বছরে প্রায় ৫.৫ বিলিয়ন ইউরো রফতানির “গুরুত্বপূর্ণ কাঁচামাল ও সরঞ্জাম” পণ্যের তালিকাও এই নিষেধাজ্ঞা প্যাকেজে অন্তর্ভূক্ত করা হচ্ছে। সড়ক পথে ইউরোপের সঙ্গে রাশিয়ান এবং বেলারুশিয়ান বাণিজ্যও নিষিদ্ধ করা হয়েছে।
