—তুমি কী চাও? দশ লাখ টাকা জরিমানা নাকি বিশ বছরের জেল?
—দুটোই।
—কেন?
—কারণ এই বয়সে এসে বিশ বছর জেলে থাকলে আমার আর বেঁচে ফেরার সম্ভাবনা নেই কাজেই টাকা দিয়ে কী হবে? আর যদি দশ লাখ টাকা এখানেই দিয়ে দেই তবে আর আমার বেঁচে থাকার কোনো মানে নেই।
ধাঁধা
১.
এমন এক কথা আছে
শুনলে রাগ হয়,
কোথাও পাওয়া যায় না তা
তবুও শোনা যায়।
২.
এক গাছে বহু ফল
ফলের গায়ে কাঁটা,
পাকলে তাহা খান যদি
হাতে লাগে আঠা।
সংগ্রহ: নাকী মুহম্মদ নাফীস আখতার
কাকিনা, লালমনিরহাট
