কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে এক নারী মাদক-ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলফোন জব্দ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ৯ এপ্রিল (শনিবার) রাতে টেকনাফ মডেল থানা পুলিশের এসআই রফিক ও এসআই মিটন উপজেলার সাবরাং পেন্ডল পাড়ার জনৈক মোস্তফার বসত-ঘরে অভিযানে যায়। এসময় উপস্থিত লোকজনের সামনে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ১ হাজার পিস ইয়াবা ও নগদ ৯৯ হাজার ৫০০ টাকা এবং ২টি মোবাইলফোনসহ মোস্তফার স্ত্রী রাজিয়া আক্তার (৩০)-কে গ্রেফতার করা হয়।
ওসি জানান, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
