রাশিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে। দেশটিতে অবস্থিত সংস্থটির সব অফিস বন্ধ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্যাংকক পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন অভিযানের ৪৪তম দিনে শুক্রবার (৮ এপ্রিল) এমন সিদ্ধান্ত জানালো মস্কো। গত ৩০ বছর ধরে রাশিয়ায় কার্যক্রম পরিচালনা করে আসছিলো অ্যামনেস্টি।
এক বিবৃতিতে রাশিয়ার আইন মন্ত্রণালয় জানায়, অ্যামনেস্টির সঙ্গে আরও ১৫টি মানবাধিকার সংস্থার কার্যক্রম বন্ধ করেছে রুশ সরকার। তাদের বিরুদ্ধে অভিযোগ, সংস্থাগুলো রুশ আইন লঙ্ঘন করেছে।
ইউরোপ ও মধ্য এশিয়া অঞ্চলের হিউম্যান হাইটস ওয়াচের উপ প্রধান র্যাচেল ডেনবার বলেন, রাশিয়ান সরকার ইতোমধ্যেই এটি পরিস্কার করেছে যে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে কোন তথ্যের প্রয়োজন নেই।
