জমি নিয়ে বিরোধে পল্লী চিকিৎসক নিহত 

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৫:৪৪

সিলেট সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষে নিজাম উদ্দিন (৪০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার ভোর ৬টার দিকে উপজেলার খাদিমনগর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে।  নিজাম উদ্দিন ঘোড়ামারা গ্রামের মরহুম বশির উদ্দিনের ছেলে।

বিমানবন্দর থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, ঘোড়ামারা গ্রামে দুই একর জমি নিয়ে পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন ও একই এলাকার নয়ন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে দুইপক্ষের লোকজন শনিবার ভোরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন নিহত হন।

 

ইত্তেফাক/ইউবি