ছারছিনা শরীফের বার্ষিক মাহফিলের আখেরি মোনাজাত আজ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২১:৫৪

ছারছিনা দরবার শরীফের তিন দিনব্যাপী ১২৮তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। বাদ জুমা আখেরি মোনাজাত পরিচালনা করবেন ছারছিনার পীর আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্ল­াহ। গত বুধবার থেকে শুরু হওয়া এ মাহফিলে প্রতিবছরের মতো এ বছরও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হয়েছেন। আখেরি মোনাজাতে লক্ষাধিক মুসল্লি শরীক হবেন বলে ধারণা করা হচ্ছে। তিনদিনের এ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত করেন পীর সাহেবের বড় ছেলে মাওলানা শাহ আবু নসর নেছারউদ্দিন আহমেদ হোসাইন, ছোট ছেলে মাওলানা শাহ আবুবকর ছালেহ নেছারউল্লাহ, ড. সৈয়দ শরাফত আলী প্রমুখ।