মধুখালীতে পেঁয়াজের দর পতন

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৬:১৫

মধুখালী উপজেলার বিভিন্ন হাটে পেঁয়াজের ব্যাপক আমদানি হওয়ায় এবার পাইকারি ১২-১৭ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হতে দেখা যাচ্ছে। এতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। 

উপজেলার মধুখালী সদরের সবচেয়ে বড় বাজার শুক্র ও সোমবার দুই দিন হাট ছাড়াও প্রতিদিন পেঁয়াজের হাট মেলে। এ হাটে উপজেলার বাগাট, কোরকদী, মেগচামী, বামুন্দী, জাহাপুর, বোয়ালিয়া, কামালদিয়াসহ বিভিন্ন ইউনিয়ন থেকে পেঁয়াজচাষিরা হাটে পেঁয়াজ নিয়ে উপস্থিত হন। 

বাজারে পেঁয়াজ বিক্রি করতে আসা একাধিক কৃষক বলেন, যে দামে বিক্রি করছি তাতে আমাদের কৃষিকাজ করে জীবন চালানো কষ্টকর। যেখানে মণপ্রতি খরচ করেছি ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা তার কিছুই পাচ্ছি না। বেশি দাম পাওয়ার আশায় অনেক কৃষক তাদের পেঁয়াজ নিয়ে বাড়ি ফিরে গেছেন।

চরবাগাট গ্রামের কৃষক মো. মাসুদ মৃধা বলেন, কৃষক পেঁয়াজের দাম পান না। গত বছর পেঁয়াজে প্রায় ৫০ হাজার টাকা লোকসান হয়। এ বছর আশা করে পেঁয়াজ চাষ করি এবারও লোকসানের মুখে পড়তে হচ্ছে। 

ইত্তেফাক/এআই