ক্ষতিকারক কিটনাশক দিয়ে ৪বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ  

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৬:০৪

বদলগাছীতে ক্ষতিকারক কিটনাশক দিয়ে ৪বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ পাওয়া গেছে। ধামুইরহাট থানার অফিসার ইনচার্জ মোজামমেল হক কাজী বিষয়টি নিশ্চিত করেছেন।    

মামলা সুত্রে জানা যায়, বদলগাছীর পার্শ্ববর্ত্তী ধামুইরহাট উপজেলার রাঙ্গালঘাট গ্রামের শুকুর আলী মন্ডলের ছেলে আবুল কাশেম গং দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিল। এর এক পর্যায় গত পহেলা এপ্রিল ভোর রাতে কে বা কারা প্রায় ২বিঘা জমির ফলন্ত ধান খেতে স্প্রে করে পুড়িয়ে দিয়েছে। তাছাড়া আরো প্রায় ২বিঘা জমির সর্ষে ও পটল গাছের গোড়া কেটে দেয়। পরেরদিন সকালে আবুল কাশেম বাদী হয়ে ৪ জনকে আসামী করে ধামুইরহাট থানায় একটি মামলা দায়ের করেন।  

মামলার আসামীরা হলেন, বদলগাছী উপজেলার পিরিজপুর গ্রামের মৃত ছামছুল হক এর ছেলে জুলফিকার চৌধুরী রাঙ্গা(৫৫), মৃত আ. সামাদের ছেলে টিটু সরদার(৪৫), রাঙ্গালঘাট গ্রামের মৃত খয়ের উদ্দীন এর ছেলে আমিনুল ইসলাম(৪২), মড়রো গ্রামের মৃত লাটারু সরকারের ছেলে রিয়াজুল ইসলাম(৪৬)।  

এলাকাবাসী সূত্রে জানা যায়, আমরা দেখে আসছি আবুল কাশেম গং উক্ত জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে।   

মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বলেন, আমি জানি দীর্ঘদিন যাবৎ কিছু জমি নিয়ে বিরোধ চলছিল কিন্ত ফসলের ক্ষতি করা ঠিক হয়নি। 

ধামুইরহাট উপজেলার ইশবপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম লাকী বলেন, বদলগাছী উপজেলার গয়েসপুর রাঙ্গা চৌধুরীদের সাথে বিবাধ চলছিল এলাকাবাসীর ধারণা তারাই এই ফসলের ক্ষতি করেছে। 

ধামুইরহাট থানার অফিসার ইনচার্জ মোজামমেল হক কাজী বলেন, গত ৪ এপ্রিল আবুল কাশেম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে তদন্ত করে প্রতিবেদন পাঠানো হবে।

ইত্তেফাক/এআই