কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নে ধজনগর গ্রামে প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে রবিবার সকালে দুই গ্রুপের সংঘর্ষে আটজন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের বিবাহিত ও অবিবাহিতদের মাঝে শুক্রবার এক প্রীতি ফুটবল খেলা পাথারিয়াদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় গোল দেওয়াকে কেন্দ্র দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এ ঘটনার জেরে রবিবার সকালে উভয়পক্ষের সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের আটজন নারী-পুরুষ আহত হয়।
কসবা থানার ইন্সপেক্টর (তদন্ত) আসাদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত। উভয়পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।
