মাগুরায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার

আপডেট : ০২ জুন ২০১৯, ২১:৩৯

মাগুরা প্রতিনিধি

মাগুরায় শেষ মুহূর্তে ঈদ বাজার জমে উঠেছে। দোকন থেকে দোকান ঘুরে পছন্দের পণ্য ক্রয় করছেন ক্রেতারা। ফুটপাতে বসেছে নানা ধরনের দোকান।

জানা গেছে, জেলা শহরের বেবী প্লাজা, নুর জাহান প্লাজা, জেলা পরিষদ সুপার মার্কেট, বকসি মার্কেট, জামে মসজিদ মার্কেট, হাজীপুর কমপ্লেক্স, সমবায় মার্কেট, জুতা পট্টি প্রভৃতি মার্কেট ও দোকানগুলোতে বেচাকেনা হচ্ছে প্রচুর। গ্রাম থেকেও বহু মানুষ শহরে আসছেন ঈদ বাজার করতে। ছিট কাপড়, গার্মেন্টস ও শাড়ি কাপড়ের দোকানগুলোতে বেশি ভিড়। কসমেটিক ও জুতার দোকানগুলোতেও ভালো ভিড় লক্ষ্য করা গেছে। দর্জিরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। জুতার দোকানগুলোতে প্রচুর বিক্রি হচ্ছে।

সৈয়দ আতর আলী সড়কে ফুটপাতে বসে নানা ধরনের কসমেটিক ও কাপড়ের দোকান।

স্বল্প আয়ের মানুষ এখান থেকে তাদের পছন্দের পণ্য ক্রয় করছেন। হাজার হাজার মানুষের আগমনে জেলার ঈদ বাজার জমে উঠেছে।