ফরিদগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০২ জুন ২০১৯, ২১:৩৯

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

 ফরিদগঞ্জ টিএনটি মোড় হতে রবিবার ১৬ হাজার পিস ইয়াবাসহ মো. তরিকুল ইসলাম ও আমিন নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসঅই নূরুল ইসলাম ও এসআই আ. আওয়াল টিএনটির মোড়ে চাঁদপুর-লক্ষ্মীপুর মহাসড়কে ব্যারিকেড দিয়ে একটি মোটরসাইকেলে তল্লাশি চালান।

এ সময় তেলের ট্যাংকির ভেতরে পাঁচ বোতল ভর্তি ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়। আটক তরিকুল  কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বধূমোল্লার ছেলে এবং আল আমিন ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. আলী আহাম্মদ বেপারীর ছেলে। থানার ওসি আব্দুর রকিব জানান, আটককৃতদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মাদক আইনে মামলা হবে।