গণধর্ষণ থেকে বেঁচে আসা ব্যক্তিকে হত্যার হুমকি

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৭:৩৮

সাত বছর আগে গণধর্ষণের হাত থেকে বেঁচে ফিরেছিলেন এক ব্যক্তি। তখন থেকেই লড়াই করে যাচ্ছেন ন্যায়বিচারের জন্য। কিন্তু সন্তানদের জীবনের হুমকির মুখে পড়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাহায্য চেয়েছেন তিনি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

একটি আবেগঘন ভিডিও বার্তায়, ওই ব্যক্তি বলেন, আমি একজন গণধর্ষণের শিকার গত সাত বছর ধরে বিচারের জন্য লড়াই করছি। পাকিস্তানের অধীনস্থ কাশ্মির পুলিশ, সরকার এবং বিচার বিভাগ আমাকে বিচার দিতে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, এই ভিডিওটির মাধ্যমে, আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমাদের ভারতে আসার অনুমতি দেওয়ার জন্য আবেদন করছি। আমার সন্তানরা জীবনের হুমকির সম্মুখীন। স্থানীয় পুলিশ এবং একজন প্রবীণ রাজনীতিবিদ চৌধুরী তারিক ফারুক যে কোনো সময় আমাকে এবং আমার হত্যা করবে। আমি প্রধানমন্ত্রী মোদিকে আমাদের আশ্রয় ও সুরক্ষা দেওয়ার জন্য অনুরোধ করতে চাই।

৮ জনের বিরুদ্ধে তাকে ধর্ষণ করার অভিযোগ জানিয়েছেন তিনি। সেই সঙ্গেই জানিয়েছেন, গত ৭ বছর ধরে নানা ভাবে ন্যায়বিচার পাওয়ার চেষ্টা করে চলেছেন তিনি। কিন্তু পাক অধিকৃত কাশ্মিরের পুলিশ প্রশাসন থেকে সরকার এমনকী বিচার ব্যবস্থা তাকে তা দিতে ব্যর্থ হয়েছে।

ইত্তেফাক/এএইচপি