মালদ্বীপে চার দূতের সঙ্গে বাংলাদেশি হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ২০:২১

মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ দেশটিতে নিযুক্ত যুক্তরাজ্য, পাকিস্তান ও শ্রীলঙ্কার হাইকমিশনার এবং সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এর আগে রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ গত ২৩ ফেব্রুয়ারি মালদ্বীপে হাইকমিশনার হিসাবে যোগদান করেন। পরে গত ৬ এপ্রিল নতুন হাইকমিশনার আবুল কালাম আজাদ দেশটির রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সলিহর নিকট পরিচয়পত্র পেশ করেন। 

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, মঙ্গলবার সকালে মালদ্বীপের রাজধানীর মালের হুলোতে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন অফিসে রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ শ্রীলঙ্কান হাইকমিশনার আদম মাজনাভি জওফের সাদিকের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উভয় দেশের মধ্যে কুশল বিনিময় হয়।

আদম মাজনাভি জওফের সাদিক ও এস এম আবুল কালাম আজাদ।

এরপরই হাইকমিশনার সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাইকমিশনার ক্যারন রশলেরের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই দুপুরে তিনি পর্যায়ক্রমে পকিস্তানের হাইকমিশনার ভাইস এডমিরাল (অব.) আক্তার মোক্তার ও সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল-আজালিন আল দোসারের সঙ্গে সাক্ষাৎ করেন। 

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, চার দূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতকারে উভয় দেশের মধ্যে পারস্পরিক সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়, সে বিষয়ে আলোচনা হয়েছে। 

ইত্তেফাক/এএএম