ফরিদপুরের ভাঙ্গায় ৩ মোটরসাইকেল আরোহী ওপর হামলায় জোড়া খুনের ঘটনার সপ্তাহ পার না হতেই ফের ৩ মোটরসাইকেল আরোহী ওপর হামলা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার মাঝারদিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
হামালায় আলগী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সরোয়ার মোল্লা, তার ছেলে ভাঙ্গা বাজারের ব্যবসায়ী মনির মোল্লা ও নাতি জিহান মোল্লা গুরুতর আহত হন। আহতদের ভাঙ্গা হসপিটালে ভর্তি করা হয়। সেখানে মুক্তিযোদ্ধা কমান্ডার সরোয়ার মোল্লা ও তার সন্তান মনির মল্লা অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়। সেখান থেকে বুধবার বিকেলে মনির মোল্লাকে ঢাকা পঙ্গু হাসপাতাল প্রেরণ করা হয়।
সরোয়ার মোল্লা জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিছুদিন আগে গ্রামে মারামারি হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে আমি আমার ছেলে ও নাতিকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেই। পথিমধ্যে লায়ন,হেমায়েত, হাসান, আশরাফুল,বাবু ও রানাসহ ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হসপিটালে ভর্তি করে।
ভাঙ্গা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক জুয়েল হাসান জানায় জানান, এখনো মামলা হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন।
