টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল কেন্দ্রীয় কবরস্থান থেকে দুইটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ এপ্রিল) দিবাগত রাতে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী ও পুলিশ।
বুধবার (১৩ এপ্রিল) গোড়াইল গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর মৃধা ও শিপলু দেওয়ান জানায়, ৮-৯ মাস পূর্বে গোড়াইল গ্রামের আলহাজ মিয়া (৬৪) এবং ফুলভানু বেগম (৬০) মারা যায়। তাদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তর পাশে গোড়াইল গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছিল। মঙ্গলবার রাতের আঁধারে দুর্বৃত্তরা কবরস্থান থেকে কবর খুঁড়ে দুইটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, গোড়াইল গ্রামে কেন্দ্রীয় কবরস্থান থেকে কবর খুঁড়ে ২টি কঙ্কাল চুরি হয়েছে বলে তারা জানতে পেরেছি এ ঘটনায় তদন্ত চলছে।
