বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ২ টায় আলিয়া-রণবীরের বিয়ের লগ্ন, এই কথা গত বুধবারই নিশ্চিত করেছেন নীতু কাপুর ও ঋদ্ধিমা কাপুর সাহানি। পাশাপাশি জানা গিয়েছিল যে, বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হবে বিয়ের অনুষ্ঠান। সেই মতোই সকাল থেকে চলছে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি ও বীধি-বিধান। তার আগে সম্পন্ন হয়েছে গায়ে হলুদ। জানা গেছে সম্পূর্ণ পাঞ্জাবী মতে বিয়ে করবেন রণবীর ও আলিয়া। সে হিসেবে ঘোড়ায় চেপে বিয়ে করতে আসবেন রণবীর!
মেয়ের বাড়ির পক্ষ থেকেই এই অনুষ্ঠান করা হয়ে থাকে। সকাল সকাল রণবীরের বাড়ি পালি হিলের বাস্তু অ্যাপার্টমেন্টে এসে হাজির হন সোনি রাজদান ও শাহিন ভাট। হলদি অনুষ্ঠানে এসেছিলেন নীতু কাপুর ও ঋদ্ধিমা কাপুর সাহানি। তবে সাড়ে ১০ টার দিকে তারা আলিয়ার বাড়ি থেকে নিজ বাড়ি ফিরে যান। আপাতত বিয়ের জন্য সাজে ব্যস্ত আলিয়া।
এদিকে বিয়েতে নিজের ছবির গান বাজাতে বারণ করেছেন রণবীর। সম্পূর্ণ পাঞ্জাবী মতে বিয়ে করবেন রণবীর ও আলিয়া। সে হিসেবে ঘোড়ায় চেপে বিয়ে করতে আসবেন রণবীর! ট্র্যাডিশন অনুযায়ী বরযাত্রী নিয়ে বারাত নিয়ে আসবেন তিনি। কৃষ্ণা রাজ বাংলো থেকে বাস্তু অবধি আসবেন রণবীর। সেকারণেই প্রায় ২০ মিনিট বন্ধ থাকবে সেই রাস্তা। তবে জানা গেছে, এখনও পর্যন্ত পালি হিলের পুলিশের কাছে কোনও অনুমতি নেয়নি কাপুর পরিবার। তাহলে কি ঘোড়ায় চেপে বারাত নিয়ে আসতে পারবেন রণবীর, তা এখনও ধোঁয়াশায়। সূত্র: জি নিউজ
