শ্যামনগরে প্রতিপক্ষের ঘুষিতে হরিপদ সরকার নামে এক মত্স্য ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলায় রমজাননগর ইউনিয়নের গোলাখালি গ্রামে শফি সাহেবের মত্স্য ঘেরে এ ঘটনা ঘটে। নিহত হরিপদ গোলাখালি গ্রামে মৃত তারাপদ সরকারের ছেলে।
রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন জানান, সকালের দিকে হরিপদ ও উজ্জ্বল মত্স্য ঘেরে কাজ করার সময় দু’জনে বিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উজ্জ্বল মণ্ডল সজোরে হরিপদের মুখে ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
