সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলার কুমিরা এলাকায় নদের তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার কুমিরা গ্রামে কপোতাক্ষ নদের পাড়ে গরুর ঘাস আনতে গিয়ে কিছু লোক অর্ধগলিত লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মো. বাবলুর রহমান খান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে (যার নং মামলা নং-৫)। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।
