রুশ সীমান্তে হামলা করা হয়নি: ইউক্রেন

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৩:১০

ইউক্রেন ও রাশিয়ার মধ্যবর্তী সীমান্ত বরাবর হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী বলে মস্কো যে দাবি করেছে তা প্রত্যাখান করেছে কিয়েভ। সেখানে এক হামলায় সাতজন আহত হয়েছে বলে জানিয়েছিলো মস্কো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

সামাজিক যোগযোগ মাধ্যমে দেওয়া ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের এক বিবৃতিতে রাশিয়ার এমন অভিযোগ প্রত্যাখান করা হয়। উল্টো ওই বিবৃতিতে ‘ইউক্রেন বিরোধী মনোভাব’ জোরদারে তাদের নিজ ভূখন্ডে ‘সন্ত্রাসী হামলা’ মঞ্চস্থ করায় মস্কোকে দায়ী করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার সীমান্তে বারবার সন্ত্রাসী হামলা হয়। আর এ সব হামলার ক্ষেত্রে রাশিয়ার নেতৃত্ব ইউক্রেনের নাশকতাকে ও বিভিন্ন গোয়েন্দা গ্রুপকে দায়ী করে।’

এর আগে, রাশিয়া গোলাবর্ষণে আটজন আহত হওয়ার খবর জানানোর পর দেশটির দক্ষিণাঞ্চলীয় ব্রিয়নস্ক অঞ্চলের একটি শহরে বোমা হামলা চালাতে হেলিকপ্টার পাঠানোয় ইউক্রেনকে দায়ী করে মস্কো।

রাশিয়ার বেলগোরদ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্লাদকভ দাবি করেন, ইউক্রেন থেকে স্পোডারুশিনো গ্রামটি গোলাবর্ষণের শিকার হয়েছে।

তিনি আরও বলেছেন, হামলার কেউ আহত হয়নি। তবে নিরাপত্তার জন্য কর্তৃপক্ষ ওই গ্রাম এবং পাশের আরেক গ্রাম থেকে বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নিয়েছে।

এছাড়া রাশিয়ার সংবাদ সংস্থা তাস তাদের প্রতিবেদনে বলেছে, হামলায় গ্রামে কোনো বাড়িঘর বা সামাজিক সামাজিক স্থাপনা ধ্বংস হয়নি।

রুশ গ্রামে হামলায় ঘটনায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হলে সাড়া দেয়নি বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। বেলগোরদ ইউক্রেনের উত্তর সীমান্ত ঘেঁষা রাশিয়ার একটি শহর।

ইত্তেফাক/টিআর