ঢাকার উত্তরায় কাভার্ডভ্যান চাপা দিয়ে ৩ রিকশারোহীকে হত্যা করে পালিয়ে ভগ্নীপতির বাড়িতে আত্মগোপন করেছিলেন কাভার্ডভ্যান ড্রাইভার বশির। কিন্তু শেষ রক্ষা হয়নি।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে ভোলার লালমোহন উপজেলার বালুর চর এলাকা থেকে বশিরকে আটক করে র্যাব-৮। বশির, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের নাছির মিয়ার ছেলে।
র্যাবের বরাত দিয়ে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, বশির তরমুজ বোঝাই কাভার্ডভ্যান নিয়ে রাজধানীতে প্রবেশের সময় বুধবার ভোর ৫টার দিকে উত্তরা এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়। এসময় ওই অটোরিকশার ৩ আরোহী মারা যান। ঘটনার পর বশির ঢাকা থেকে পালিয়ে লালমোহনের বালুরচর গ্রামে ভগ্নীপতি ইলিয়াসের বাড়িতে আত্মগোপন করেছিলো।

‘হিজাব বিতর্ক’ গুজব চক্রের ২ সদস্য গ্রেফতার