আগামী দুই বছরের মধ্যে আমাজনের প্রতিটি শেয়ারদর ৩ হাজার ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করছে আর্থিক প্রতিষ্ঠান পাইপার জেফরি। আর এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দেড় ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। বড় কোনো ক্রয় বা একত্রীকরণ ছাড়াই আমাজনের শেয়ারমূল্য এমন মাত্রায় চলে যাবে। প্রতি শেয়ারের মূল্য ৩ হাজার ডলার হওয়া মানে শেয়ারমূল্য ৬৫ শতাংশ বৃদ্ধি পেতে হবে। আমাজনের শেয়ারমূল্য এ বছর ২০ শতাংশ আর শেষ দুই বছরে ৮০ শতাংশ বেড়েছে।
