দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দরিদ্রতম দেশ গায়ানা এখন তেলসমৃদ্ধ হওয়ার পথে। গায়ানার সীমানায় অবস্থিত আটলান্টিক সমুদ্রের নিচে ৫৫০ কোটি ব্যারেলের বেশি তেলের সন্ধান পেয়েছে দেশটি। ধারণা করা হচ্ছে, দেশটি এ মহাদেশের শীর্ষ ধনী দেশে পরিণত হবে। শুধু তা-ই নয়, বিশ্বের শীর্ষ ধনী দেশেও রূপান্তরিত হতে পারে গায়ানা। কিন্তু ইতিহাস গায়ানাকে একটি সতর্কবার্তা দিচ্ছে। বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশে দেখা গেছে, বড় ধরনের তেলের উত্স আবিষ্কার হওয়ার পর দুর্নীতির মাত্রা প্রচণ্ড হারে বেড়ে যায়। আর এতে নবলব্ধ তেলসম্পদ অপচয় বা চুরি হয়ে যায়। ২০২০ সালের মধ্যে গায়ানার জিডিপি ৩০০ থেকে ১০০০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
