ক্যাপসন নিউজ১

আপডেট : ০২ জুন ২০১৯, ২২:০৪

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার ইবিএল স্যালারি শিল্ড প্রোগ্রামের আওতায় দুর্ঘটনায় নিহত ম্যান্স ইলেকট্রিক্যাল লিমিটেডের একজন এমপ্লয়ির বেনিফিশিয়ারিদের হাতে ঝুঁকিসুবিধা দাবির চেক তুলে দেন

০০০০

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪-এ এবার ফ্রিজ কিনে নতুন গাড়ি পেলেন ঢাকার স্কুলশিক্ষিকা হুমায়রা খালেক। তিনি মহাখালী ডিওএইচএস এলাকার সানবিমস স্কুলের গণিতের শিক্ষিকা। ১ জুন শনিবার হুমায়রা খালেকের কাছে নতুন গাড়িটি হস্তান্তর করা হয়। তার হাতে গাড়ির চাবি তুলে দেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী মিসবাহুল হক সাচ্চু, মোহনা টেলিভিশনের এমডি শাহেদ আহমেদ মজুমদার, ওয়ালটনের সেলস বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, নির্বাহী পরিচালক হুমায়ূন কবীর প্রমুখ

০০০০

সামাজিক মূল্যবোধ তৈরিতে অবদানের জন্য আন্তর্জাতিক পর্যায়ে ফেসবুকের পার্টনার এজেন্সি হিসেবে ‘এপিএসি পার্টনার সামিট ২০১৯’-এ স্বীকৃতি পেল বাংলাদেশের ম্যাগনিটো ডিজিটাল লিমিটেড। সম্প্রতি ম্যাগনিটো ডিজিটাল লিমিটেডের সিইও খাউয়ার সাউদ আহম্মেদকে সম্মাননা তুলে দিয়েছেন ফেসবুকের পার্টনারশিপ ডিরেক্টর নাদিয়া ট্যান, ভিপি এশিয়া প্যাসিফিক ড্যান নিয়ারি এবং ভিপি পার্টনারশিপ জিন অ্যালস্টন

০০০০০০০০০০০

ঈদের খুশি ও ক্রিকেট বিশ্বকাপের আনন্দ ছড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড ভিশন নিয়ে এসেছে ‘একটু বড়’ অফার। এই অফারে যেকোনো পুরোনো টিভি বদলে কেনা যাবে ভিশনের অত্যাধুনিক মডেলের এলইডি ও স্মার্ট টিভি। পহেলা মে থেকে শুরু হওয়া ‘একটু বড়’ অফার চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত