সিএসইর সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান

আপডেট : ০২ জুন ২০১৯, ২২:০৫

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) পূর্বঘোষিত ‘প্রমোশনাল রিওয়ার্ড প্রোগ্রাম’ এর সার্টিফিকেট প্রদান করেছে। অনুষ্ঠানে ঢাকা এবং চট্টগ্রাম ও সিলেট রিজিয়নভিত্তিক টার্মিনালে পাঁচটি ক্যাটাগরিতে মোট ৫০ জন অথরাইজড রিপ্রেজেন্টেটিভকে সার্টিফিকেট প্রদান করা হয়।

পাঁচটি ক্যাটাগরি হচ্ছে যথাক্রমে- টপ টেন ভ্যালিড অর্ডার প্ল্যাসিং টার্মিনাল, সর্বোচ্চ টার্নওভারভিত্তিক টপ টেন টার্মিনাল, সর্বোচ্চ টার্নওভারভিত্তিক টপ টেন ব্রাঞ্চ, পূর্ববর্তী মাসের তুলনায় অতিরিক্ত টার্নওভারভিত্তিক টপ টেন টার্মিনাল এবং পূর্ববর্তী মাসে অসক্রিয় বা নতুন কিন্তু বর্তমানে সক্রিয় টপ টেন টার্মিনাল।  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসইর  ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার। ঢাকায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক এবং সিএসই ঢাকা অফিস ইন-চার্জ মো. গোলাম ফারুক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক শাহরুজ আলম ও উপ-মহাব্যবস্থাপক নাহিদুল ইসলাম খান।-প্রেস বিজ্ঞপ্তি