কাছের মানুষদের নিয়ে ঈদ উপভোগ করতে ঢাকার রেডিসন ব্লু হোটেল ঘোষণা করেছে গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ ‘টুআইস দ্য টুইস্ট’ রুম প্যাকেজ।
‘টুআইস দ্য টুইস্ট’-এর প্যাকেজে অতিথিরা পাবেন দুজনের জন্য সুপেরিয়র রুমে থাকার ব্যবস্থা, প্রথম দিনে ফ্রি ব্রেকফাস্ট ও ডিনার বুফে এবং দ্বিতীয় দিনে ফ্রি ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার বুফে। আরো রয়েছে ১২ বছর পর্যন্ত শিশুদের জন্য থাকা ফ্রি, আর্লি চেক ইন/লেট চেক আউট সুবিধা, স্পাতে ২৫ শতাংশ ছাড় এবং সুইমিং পুল, হেলথ ক্লাব, সাউনা ও স্টিম রুম ব্যবহার করার সুবিধা। ১২ বছর পর্যন্ত শিশুদের জন্য আরো রয়েছে খাবারের উপর ৫০ শতাংশ ছাড়। ডিলাক্সরুম পর্যন্ত আপগ্রেডও করা যাবে প্রাপ্যতা সাপেক্ষে। এই রুম প্যাকেজ শুধু প্রাইম ব্যাংকের মোনার্ক কার্ড, ভিসা প্ল্যাটিনাম, ভিসা ইসলামিক প্ল্যাটিনাম, মাস্টারকার্ড প্ল্যাটিনাম, জেসিবি প্ল্যাটিনাম, মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্লাস প্ল্যাটিনাম এবং মাস্টারকার্ড ওয়ার্ল্ড বিসনেস ক্রেডিট কার্ড ক্রেতাদের জন্য। এই রুম প্যাকেজ ৩০শে জুন ২০১৯ পর্যন্ত বৈধ শুধু বাংলাদেশি নাগরিকদের জন্য। -প্রেস বিজ্ঞপ্তি
