আফগানিস্তানে নারী ও সাংবাদিকদের ওপর সহিংসতা বাড়ছে 

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৮:৩৮

প্রায় আট মাস আগে আফগানিস্তান দখল নেয় তালেবান কর্তৃপক্ষ। এরপর থেকে দেশটিতে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এবং অন্যান্য রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা অব্যাহত রয়েছে।   

কাবুল পতনের পর থেকে সেখানকার বেসামরিক নাগরিকদের ওপর হামলা অব্যাহত রেখেছে তালেবান, ইসলামিক স্টেটসহ (আইএস) অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠী। 

প্রতিবেদনে বলা হয়েছে, আশরাফ ঘানি সরকার ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মতো দেশটির সাংবাদিক ও নারীরা ক্রমবর্ধমানভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের (এসিএলইডি) প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এসিএলইডি এর মতে, ২০২১ সালের আগস্টে তালেবানরা ক্ষমতা দখলের পর সাংবাদিকদের লক্ষ্য করে সহিংসতা সর্বোচ্চ পর্যায়ে গেছে। তালেবানদের বিরুদ্ধে নারীদের নেতৃত্বে বিক্ষোভ কভার করার সময় সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

এছাড়া তালেবান ক্ষমতা নেওয়ার পর দেশটিতে শত শত সাংবাদিক চাকরি হারিয়েছেন। বন্ধ হয়েছে প্রায় ৩০০ নিউজ আউটলেট।

 

 

 

 

 

 

 

ইত্তেফাক/এসআর