চীনের কুনমিংয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
বাংলাদেশের কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম কনস্যুলেট জেনারেল এর কর্মকর্তা ও কর্মচারীদের সহ অনুষ্ঠানে আগত বাংলাদেশীদের সঙ্গে নববর্ষ ও রমজানের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের উপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাস্থ্য সুরক্ষা বিধি অনুসরণ করে, এ দেশে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে দেশীয় খাবারের সঙ্গে মিল রেখে সবাইকে ইফতার এবং নৈশ ভোজে আপ্যায়ন করা হয়।
