সামরিক মহড়া ছাড়াই উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী পালন

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১২:৪৩

উত্তর কোরিয়ার প্রয়াত প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের ১১০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে শুক্রবার। পিয়ংইয়ংয়ের মূল চত্বরে আতশবাজি, সমাবেশ এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়েছে। পারমাণবিক ক্ষমতাধর উত্তর কোরিয়া সাধারণত এই ছুটির দিনে তাদের নতুন উদ্ভাবিত অস্ত্র প্রদর্শন করে থাকে। 

তবে এ বছর বেশ কয়েকটি অস্ত্র পরীক্ষার এই উৎসবের দিনে স্বাভাবিক সামরিক সরঞ্জাম প্রদর্শিত হয়নি। তিন সপ্তাহ আগে দেশটি ২০১৭ সালের পর প্রথম বারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিএমবি) পরীক্ষা চালায়।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দিনটি উপলক্ষে তার পিতামহের সমাধি পরিদর্শন করেন এবং পিয়ংইয়ংয়ের কিম ইল সাং চত্বরে ‘একটি জাতীয় বৈঠক এবং প্রকাশ্য মিছিলে’ অংশ নেন। তবে তিনি প্রকাশ্য কোনো ভাষণ দেননি। দেশটির এক সিনিয়র কর্মকর্তা

ইত্তেফাক/এএইচপি