ইবি থিয়েটারের সভাপতি নাহিদ, সম্পাদক রেজওয়ান

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৪:১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বিশ্ববিদ্যালয় থিয়েটার’ (বিথি) এর ষোড়শ কর্ম-পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মমিন নাহিদকে সভাপতি এবং বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান আহম্মেদকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।  

শনিবার থিয়েটারের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. শাহজাহান মণ্ডল কমিটির অনুমোদন দেন। থিয়েটারের সদ্য বিদায়ী সভাপতি অনি আতিকুর রহমান এ কমিটি ঘোষণা করেন।  

১৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নিশাত আঞ্জুম উর্মি, যুগ্ম-সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন পিয়াস, অর্থ সম্পাদক ফারহা শারমিন বিন্দু, সহ-অর্থ সম্পাদক আদনান আলিম পাটোয়ারী, প্রচার সম্পাদক মোনালিসা মুনা, সহ-প্রচার সম্পাদক মাহমুদুজ্জামান নিশান, দপ্তর সম্পাদক তাজনিয়া আহমেদ লাবন্য, সহ-দপ্তর সম্পাদক ইমরান আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহির আল মুজাহিদ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আ. মান্নান মেজবাহ, মিনহাজুল হক রুমন, মোসাদ্দিকুল ইসলাম, কুলসুম আক্তার, শিহাব উদ্দীন, শেখ রাকিবুল ইসলাম মনোনীত হয়েছেন।

ইত্তেফাক/এআই