কিয়েভের কাছে এক গোলাবারুদ কারখানা গুঁড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কো এ কথা বলেছেন। রয়টার্সের বরাত দিয়ে রবিবার (১৭ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কোনাশেঙ্কো বলেন, 'রাতে উচ্চ-নির্ভুল বায়ুচালিত ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের ব্রোভারি শহরের কাছে একটি গোলাবারুদ কারখানা ধ্বংস হয়েছে।'
এর আগে রিপোর্ট আসে, ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে ঠিক কোথায় সেই বিস্ফোরণ ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় নি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

ইউক্রেনের সেনাদের জীবন বাঁচাতে আত্মসমর্পণের আহ্বান রাশিয়ার