২০২৭ সালে টাইগারদের অস্ট্রেলিয়া সফর 

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০২:২৬

নিজেদের ইতিহাসে মাত্র দুইবার অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০০৩ ও ২০০৮ সালের পর অস্ট্রেলিয়ার দরজা বন্ধ টাইগারদের জন্য। সবকিছু ঠিক থাকলে ১৯ বছর পর সেই দুয়ার খুলতে যাচ্ছে। ২০২৭ সালে বাংলাদেশকে আতিথ্য দেবে অস্ট্রেলিয়া। দুই টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমরা অস্ট্রেলিয়া সফরে যাব। এটা কথা হয়েছে, ২টা টেস্ট।’

অস্ট্রেলিয়ার মতোই ইংল্যান্ডও অনেক বছর ধরে আমন্ত্রণ জানাচ্ছে না বাংলাদেশকে। সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফর করেছিল টাইগাররা। ইংল্যান্ডে দল পাঠানোর চেষ্টাও করছে বিসিবি। জালাল ইউনুস গতকাল বলেছেন, ‘ইংল্যান্ডে এখনো কথা চলছে, আলোচনা চলছে। আমরা চেষ্টা করছি। এখনই বলা যাচ্ছে না। চূড়ান্ত হলে আমরা জানিয়ে দেব।’

ইত্তেফাক/টিআর