ঈশ্বরদীতে কম্পিউটার প্রশিক্ষণ
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীতে বেকার যুবকদের কম্পিউটার বিষয়ক দক্ষতা বৃদ্ধিমূলক ২৫ দিনের প্রশিক্ষণ কর্মসূচি বৃহস্পতিবার শেষ হয়েছে। ঈশ্বরদীতে স্থানীয় সরকার কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প-এর আওতায় উপজেলা পরিষদের তত্ত্বাবধানে মাধ্যমিক শিক্ষা অফিস বেকার যুবকদের আত্ম-নির্ভরশীল হতে কম্পিউটার বিষয়ক দক্ষতা বৃদ্ধিমূলক ২৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি গত ১ নভেম্বর হতে ঈশ্বরদী মহিলা কলেজে শুরু হয়। ইউএনও আহাম্মদ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর আসন) এবাদুল
করিম বুলবুলের মনোনয়নপত্র জমা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, নবীনগর আওয়ামী লীগে নির্বাহী সদস্য ও বিকন গ্রুপের চেয়ারম্যান এবাদুল করিম বুলবুলের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার খবরে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড থেকে দলীয় নেতা-কর্মী-সমর্থকরা নবীনগর সদরে এসে জড়ো হলে প্রতিটি রাস্তাঘাট লোকে লোকারন্ন হয়ে যায়। হাজার হাজার মানুষের ঢলে নবীনগর পৌর সদর শহরটি জনসমুদ্রে পরিণত হয়। উত্সবমুখর পরিবেশে ইসির নিয়ম মেনেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, দলের সেক্রেটারি এম এ হালিম, পৌর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিনসহ কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ প্রার্থী বুলবুল দুপুর পৌনে দুইটায় সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
নাগরপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা নাগরপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী দলীয় কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক সাংসদ আলহাজ মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলী, সহ-সভাপতি শেখ কামাল হোসেন, গোপাল চন্দ্র সাহা, মো. আনিসুর রহমান আনিস, সাবেক সা.সম্পাদক অ্যাডভোকেট মুলতান উদ্দিন।
