বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে গণধর্ষণের শিকার হয়েছে দুই গার্মেন্টস কর্মী। গত শনিবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নস্থ সাবদী আইসতলা বিলে এই ঘটনা ঘটে। এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে গণধর্ষণের শিকার দুই গার্মেন্টস কর্মীকে উদ্ধারসহ ৩ ধর্ষককে আটক করে। পরে আটককৃত ধর্ষকদের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আরো ৩ ধর্ষককে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলো বন্দর বালুরচর এলাকার নাজিম উদ্দিন মিয়ার ছেলে রায়হান, তমরদী এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে শাহীন, একই এলাকার মোজ্জাল হকের ছেলে নিজাম, ছোনখোলা এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সুজন, মীরকুন্ডি এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে নাজিম উদ্দিন ও তমরদী এলাকার ফজলু হক মিয়ার ছেলে শাাহীন। এ ঘটনায় রাতেই বন্দর থানায় মামলা হয়েছে। আটককৃত ৬ ধর্ষককে গতকাল রবিবার নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় আদালতে প্রেরণ করা হয়। এছাড়া ধর্ষিতা ২ গার্মেন্টস কর্মীকে ডাক্তারী পরীক্ষা পর ২২ ধারায় আদালতে প্রেরণ করা হয়।
মামলার তদন্তকারি কর্মকর্তা মদনগঞ্জ ফাঁড়ি ইনর্চাজ ইন্সপেক্টর তরিকুল আলম জুয়েল জানান, গত শনিবার বিকেলে বন্দর আমিন এলাকায় বসবাসরত দুই গার্মেন্টস কর্মী তাদের ২ বন্ধুর সঙ্গে সাবদী এলাকায় ঘুরতে যায়। ঘোরা শেষে রাত সাড়ে ৯টায় বাড়িতে ফেরার সময় ধর্ষকরা সাবদী আইসতলা এলাকায় দুই বন্ধুকে পিটিয়ে গার্েমন্টর্সকর্মীদের একটি বিলে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে গণধর্ষণ করে। আটককৃত ৬ ধর্ষকের মধ্যে ৫ জন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রিট মোঃ কাউছার আলমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।
