চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে আমেরিকা বিরোধী হ্যাশট্যাগ বন্যা বয়ে যাচ্ছে। ওয়েইবো ব্যবহারকারীরা তাদের নতুন পোস্টে এসব হ্যাশট্যাগ ব্যবহার করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।
প্রতিবেদনে বলা হয়, এই হ্যাশট্যাগে মার্কিন যুক্তরাষ্ট্রকে মানবাধিকার ক্ষুণ্ণ করার বেশ কিছু ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। যা সঠিক নয়। হ্যাশট্যাগটি ওয়েইবোতে ৫৮০ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।
আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ বিরোধী নামে এক মিলিয়ন জীবন নিয়েছে। আমেরিকা নিষেধাজ্ঞার নামে মানবাধিকার লঙ্ঘন করছে। এবং আমেরিকার প্রতি প্রশ্ন তুলে বলে হয়েছে ‘‘কে আসলে বিশ্ব শান্তিতে বাধা দিচ্ছে?’’
সিনা ওয়েইবো চীনের মাইক্রোব্লগিং সাইট, অনেকটা টুইটারের মতো। এটি চীনের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মিডিয়া সাইট, চীনে ৩০% এর বেশি ইন্টারনেট ব্যবহারকারীরা এটি ব্যবহার করেন। এটি ইন্টারনেট বাজারে চালু অনুরূপ মিডিয়া সাইট মার্কিন যুক্তরাষ্ট্রের' টুইটারের মতোই।
