গলাচিপায় ডাকসু ভিপি নুর হোসেন নুরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়নের সাধারণ মানুষের পক্ষে গতকাল রবিবার চরবিশ্বাস বাজারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরবিশ্বাস ইউপির সাবেক চেয়ারম্যান মো. রাজা মিয়া।
সংবর্ধনায় ভিপি নুর হোসেন নুর বলেন, সাধারণ মানুষদের জাগতে হবে, বৈষম্য নিয়ে কথা বলতে হবে।’ তিনি আরো বলেন, ‘কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষক এখন কৃষি কাজ ছেড়ে দিতে চাচ্ছে। কৃষকের পাশে আওয়ামী লীগ কিংবা বিএনপি কেউ দাঁড়াচ্ছে না।
সংবর্ধনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল হক নুরের বাবা মো. ইদ্রিস হাওলাদার, আনিসুর রহমান দফাদার, নুরের সফর সঙ্গী ঢাকা কলেজের ছাত্র মো. রকিবুল ইসলাম. মো জাহিদ হোসেন, বাংলা কলেজের ছাত্র মো. রিয়াদ হোসেন, কাজী নজরুল ইসলাম কলেজের মো. ফরহাদ হোসেনসহ প্রমুখ।
