চট্টগ্রামে ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

আপডেট : ০২ জুন ২০১৯, ২২:৪২

নগরীর লালখান বাজারের ইস্পাহানি মোড় এলাকা থেকে গতকাল রবিবার দুপুরে ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন— ইয়াসমিন আক্তার (২০) ও ইতি আক্তার (২০)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা গোয়েন্দা পুলিশকে জানায়, বিক্রির উদ্দেশ্যে তারা এ সব ইয়াবা ট্যাবলেট বহন করছিলেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত ইয়াসমিন আক্তার আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া গ্রামের মৃত আবু তাহেরের মেয়ে ও ইতি আক্তার কিশোরগঞ্জ জেলার নিকলি থানার ছাতিরচর গ্রামের মৃত আবু মিয়ার মেয়ে।