বৈরী আবহাওয়া

সোয়া ঘণ্টা পর সচল শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট

আপডেট : ০২ জুন ২০১৯, ২২:৪২

বৈরি আবহাওয়ার কারণে গতকাল রবিবার সোয়া ঘন্টা বন্ধের পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে আবারও নৌ চলাচল শুরু হয়। দুর্ঘটনা এড়াতে বেলা পৌনে ১১টার দিকে এ রুটে ফেরি, লঞ্চ, স্পিডবোড  বন্ধ করে দেয় বন্দর কর্তৃপক্ষ। এসময় হঠাত্ ঝড়ো হাওয়া দেখা দেওয়ায় পদ্মা উত্তাল হয়ে উঠে। তাই বন্ধ করে দেওয়া হয় দেশের গুরুত্বপূর্ণ এ নৌরুট।

মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, বৈরি আবহাওয়ার কারণে এই রুটের সকল নৌযান বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আবার নৌ চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, ফেরি বন্ধ থাকলেও যানজট নেই। ফলে কোনো যাত্রী দুর্ভোগও নেই। যাত্রীদের নিরাপদে ফেরি পারাপার করতে এবার ১৫টি নিয়মিত ফেরির সাথে আরও ৩টি যোগ করে যানবাহন পারাপার করা হচ্ছে। এখন পর্যন্ত চোখে পড়ার মতো যাত্রী বা যানবাহনের চাপ নেই।