নীলক্ষেত এলাকায় যান চলাচল বন্ধ

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৫:৪৩

রাজধানীর নীলক্ষেত এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে ফের সংঘর্ষ শুরু হওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর নীলক্ষেত মোড় থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে।

সংঘর্ষের ফলে সাইন্স ল্যাবরেটরি মোড় থেকে আজিমপুর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হয়েছে। এতে ওই সড়কসহ মিরপুর রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছ। 

এর আগে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ‘কথাকাটাকাটির জেরে’ নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। আড়াই ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। 

ইত্তেফাক/কেকে