বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে নিখোঁজ ভাই ও বোনের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার কালিতলা ঘাট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে বোন নীরা আক্তার এবং পৌনে ১১ টার দিকে ভাই জিসানের লাশ উদ্ধার করে ডুবুরি দল। তারা উপজেলার চরবাটিয়া গ্রামের মুশিদুল ইসলামের সন্তান।
সারিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার রবিউল ইসলাম জানান, সোমবার (১৮ এপ্রিল) দুপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে ভাই ও বোন নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা জাল টেনে উদ্ধার কাজ পরিচালনা করেন। কিন্তু তাতে উদ্ধার না হওয়ায় রাজশাহী ডুবুরি দলকে খবর দেওয়া হয়। সাব অফিসার নুরুজ্জামানের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল রাত ৯ টার দিকে এসে পৌঁছায়। মঙ্গলবার সকাল ৬ টা থেকে তারা উদ্ধার কার্যক্রম শুরু করেন।
সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান বলেন, ভাই ও বোনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাফলংয়ের ডাউকি নদীতে ভারতীয় যুবকের লাশ উদ্ধার
ফকিরহাটে তালাবদ্ধ ঘরে মুখবাঁধা বিধবার লাশ উদ্ধার