কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে।
১৭ এপ্রিল অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর বিশেষ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার দেওয়ান হোসেন আইয়ুব। এ সময় বক্তব্য রাখেন দূতাবাসের কাউন্সিলর অপর্ণা রাণী পাল।
আলোচনা অনুষ্ঠানের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সব শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশের অবৈধ শ্রমিকদের বৈধতার আশ্বাস মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর