পাকিস্তানে পৌঁছালেন মার্কিন কংগ্রেসের প্রথম মুসলিম নারী সদস্য

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১২:১৯

মার্কিন কংগ্রেসের প্রথম দুই মুসলিম নারী সদস্যের একজন ইহান ওমার। চারদিনের সফরে তিনি বুধবার (২০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন।

প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিনেসোটা থেকে ওমার ও মিশিগান থেকে রাশিদা তলাইব কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম নারী হিসেবে তারা দুইজন এই মর্যাদা অর্জন করলেন।

সোমালি বংশদ্ভূত ইহান ওমার একসময় রেফুজি ছিলেন। আফ্রিকান বংশদ্ভূত নাগরিক যিনি মার্কিন কংগ্রেসে স্থান পেয়েছেন। এমনকি মিনেসোটা রাজ্য থেকে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে তিনি নির্বাচনে জয়ী হন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dawn Today (@dawn.today)

পাকিস্তানে সফরের সময় তিনি লাহোর, আজায কাশ্মির ও দেশটির নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

ইত্তেফাক/টিআর