মৃত্যুবার্ষিকী

আপডেট : ০২ জুন ২০১৯, ২২:৪৯

মহসীন আলী দেওয়ান

বুদ্ধিজীবী অধ্যক্ষ মহসীন আলী দেওয়ানের শাহাদত বার্ষিকী আজ। ১৯৭১ সালের ৩ জুন অধ্যক্ষ মহসীন আলী দেওয়ানকে পাকিস্তানি হানাদার বাহিনী জামায়াত ও রাজাকারদের সহায়তায় তার বগুড়ার বাসভবন থেকে তুলে নিয়ে যায় এবং হত্যা করে। শাহাদতের সময় তিনি শেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সাপ্তাহিক উত্তরবঙ্গ বুলেটিনের সম্পাদক ছিলেন। ঢাকার দৈনিক ইত্তেহাদ ও ইনসাফে সাংবাদিকতা জীবন শুরু করেন মহসীন আলী দেওয়ান। তিনি বগুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার উদ্যোগে বগুড়া আইন কলেজ, শাহ সুলতান কলেজ ও জয়পুরহাট কলেজ প্রতিষ্ঠিত হয়। তার আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ডাক বিভাগ একটি ডাকটিকিট প্রকাশ করে। বর্তমান সরকার শহীদের স্মৃতিরক্ষার্থে তার নামানুসারে বগুড়া শহরের একটি রাজপথের নামকরণ করেছে। দেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সংস্থা টিএমএসএস সাংবাদিকতায় শহিদ মহসীন আলী দেওয়ান পুরস্কার প্রবর্তন করেছে।