শিশু ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৯:১১

নীলফামারীর ডোমারে ৬ বছর বয়সী এক কন্যা শিশু ধর্ষণের মামলায় মো. রাশেদ (১৬) নামে এক কিশোরকে বুধবার (২০ এপ্রিল) ভোররাতে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে গ্রেফতারকৃত রাশেদকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

রাশেদ উপজেলার দক্ষিণ গোমনাতি পূর্ব চেয়ারম্যান পাড়ার মো. মোস্তফার ছেলে।

মামলা সূত্রে জানাযায়, গত ১৮ এপ্রিল সোমবার নিজ বাড়ীতে খেলছিল শিশুটি। প্রতিবেশী রাশেদ শিশুটিকে একা পেয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার সময় শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা ঠাকুর দাস রায় জানান, ভোররাতে রাশেদকে তার বোনের বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

ডোমার থানার ওসি সাইফুল ইসলাম মামলার বিষয়ে বলেন, রাশেদকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

ইত্তেফাক/এএইচপি